,

আইএস’র সঙ্গে যুক্ত মাদক ব্যবসায়ীরা: কৃষিমন্ত্রী

news-image

ডেস্ক রিপোর্ট : মাদক ব্যবসায়ীরা আইএস’র সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা বাংলাদেশকে কলোম্বিয়া বানাতে চেয়েছিল। এই ব্যবসা কে করে, কার ছেলে করে, কোথায় করে, কী পড়াশোনা করে—তা সব আমাদের জানা আছে। আমরা তা সব জানি।

সোমবার (১৮ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ও কঠোর হস্তক্ষেপে সেসব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ এগিয়ে যাচ্ছে।

মতিয়া চৌধুরী বলেন, এ বছর সবকিছুর ফলন ভালো হয়েছে। মানুষ এবার অনেক পদের ফল দিয়ে ইফতার করতে পেরেছে।

এছাড়া, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সচিবালয়ে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক ও প্রাকৃতিক দুই পরিবেশই অনুকূলে ছিল বলে এবার মানুষ ঈদ সুন্দরভাবে উদযাপন করেছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জেলখানায় খালেদা জিয়ার সঙ্গে তার দলীয় নেতাকর্মীদের দেখা করতে দেওয়া হয়েনি, এমন অভিযোগ ডাহা মিথ্যা।’ বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে