রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে সম্পূরক শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে

news-image

সারা বিশ্বে বৈদ্যুতিক চালিত গাড়ির ব্যবহার ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ফ্রান্স ভিত্তিক সংস্থা আন্তর্জাতিক এনার্জি এজেন্সি। বাংলাদেশেও ইলেকট্রিক গাড়ি আমদানির উপর থেকে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। তবে বৈদ্যুতিক গাড়ির মূল্য বেশি হওয়ায় এ গাড়ি তেমন আমদানি হচ্ছে না বলে জানিয়েছেন গাড়ি আমদানি কারকরা।

এ বিষয়ে বারভিডার সভাপতি হাবিবুল্লা ডন জানান, বৈদ্যুতিক গাড়িতে সবচেয়ে বেশি খরচ হয় ব্যাটারিতে। আমরা এনবিআরকে প্রস্তাব দিয়েছিলাম জাপান থেকে পুরোনো ব্যাটারি আমদানি করার। এসব ব্যাটারিতেও আমরা ৩ বছর ওয়ারেন্টি দিতে পারবো। নতুন ব্যাটারির দাম ৭ থেকে ৮ লাখ পড়ে যায়। পুরাতন ব্যাটারি আমরা বিক্রি করতে পারবো ২ থেকে আড়াই লাখ টাকায়। এভাবে শস্তায় বৈদ্যুতিক গাড়ি গ্রাহকদের দিতে পারলে দেশ উপকৃত হতো। একদিকে জ্বালানি তেলের আমদানি কমতো। পরিবেশের জন্য ভালো হতো।

এনার্জি এজেন্সির রিপোর্টে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার চীনে বৈদ্যুতিক গাড়ির মার্কেট শেয়ার ২ দশমিক ২ শতাংশ। সবচেয়ে বেশি বৈদ্যুতিক গাড়ি চলে নরওয়েতে। সেখানে মোট গাড়ির ৪০ শতাংশ বৈদ্যুতিক গাড়ি।

সংস্থাটি দাবি করেছে ২০৩০ সালের মধ্যে সারা বিশ্বে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা হবে ১২৫ মিলিয়ন। কারণ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও গ্রাহকদের মধ্যে পরিবেশ সচেতনাতার কারণে আগামীতে বৈদ্যুৎ চলিত গাড়ির চাহিদা বাড়বে। ইউরোপীয় ই্উনিয়নের দ্বিতীয় গাড়ি প্রস্তুতকারী দেশে জার্মানি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে ২০৪০ সালের পরে তারা ডিজেল ও প্রেটোল চালিত কোন ধরনের গাড়ি তৈরী করবে না।

উল্লেখ্য, বিদ্যুৎ চলিত গাড়ির ব্যাটারির সবচেয়ে বড় উপাদান কোবাল্ট। ভাল কোবাল্ট পাওয়া যায় কঙ্গোতে।দেশটিতে মৌলবাদি হামলা ও রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ব বাজারে কোবাল্ট সরবরাহে সংকটের সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ