,

আবারও সালমানের সঙ্গে …

news-image

বিনোদন ডেস্ক।। ‘খামোশি’ থেকে ‘হাম দিল দে চুকে সনম’ , সালমানের সঙ্গে সঞ্জয় লীলা বনশালীর দুটি সিনেমাই ছিল ব্লকবাস্টার হিট। সালমানের অভিনয় প্রতিভাকে অন্য ঘরানায় পৌঁছে দিয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। শোনা যাচ্ছে , আবারও একবার দুই পরিচালক ও অভিনেতা জুটি বাঁধতে যাচ্ছেন। খুব শিগগিরই সঞ্জয়-সালমান জুটি তাদের পরবর্তী সিনেমা নিয়ে মুখ খুলবেন।

একদিকে, বলিউডে করণ জোহরের সঙ্গে আবারও একবার শাহরুখ খান জুটি বেঁধে নতুন সিনেমাতে আসতে চলেছেন।

অন্যদিকে, ফের একবার সঞ্জয়লীলা বনশালীর সঙ্গে সালমানের জুটি বাঁধবার খবর উঠে এসেছে। এবছরের ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমানের ‘রেস থ্রি’ সিনেমাটি। তারপরই সঞ্জয় লীলাবনশালীর সঙ্গে পরবর্তী সিনেমার বিষয়ে সালমান আলোচনায় বসতে যাচ্ছেন।

বহুদিন ধরেই বলিউডের অলি-গলিতে খবর ছিল যে সঞ্জয়লীলা বনশালীর পরবর্তী সিনেমাতে দেখা মিলবে সালমান খানের। সেই খবর আপাতত সত্যি করে বনশালীর পরবর্তী সিনেমার জন্য বলিউডের সুলতান তৈরি হচ্ছেন বলে জানা গেছে। তবে সিনেমার স্ক্রিপ্ট সালমানকে শোনানোর পালা এখনও বাকি রয়েছে। তারপরই এই নায়ক-পরিচালক জুটি সিনেমার বিষয়ে মিডিয়ার কাছে মুখ খুলবেন বলে জানানো হয়েছে। সূত্র : অন ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে