,

আবারও এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব

news-image

বিনোদন প্রতিবেদক : আবারও এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব উঠেছে। সোমবার রাতে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বলা হয় এটিএম শামসুজ্জামান মারা গেছেন। এরপর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এটিএমের পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন পরে পাল্টা স্ট্যাটাস দিয়েছেন বিষয়টি নিয়ে। তারা জানান দিয়েছেন এই অভিনেতা ভালো আছেন।

জনপ্রিয় এই অভিনেতার পরিবারের খোঁজ নিয়েও জানা গেল, ভালো আছেন এটিএম শামসুজ্জামান। জানা গেছে, এটিএম শামসুজ্জামান বাসাতেই আছেন।

তার পরিবারের একজন সদস্য বলেন, ‌‌‘আমরা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর ছড়াই, তাদের সচেতন হওয়া জরুরি। এমন খবর ছড়ানো উচিৎ নয়। মৃত্যুর মতো বিষয় কিভাবে মানুষ মজা করতে পারে?’

গত এপ্রিলেও একবার মৃত্যুর গুজব ওঠে এই অভিনেতার। এটিএম শামসুজ্জামান বাংলাদেশের বর্ষীয়ান কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু করে লেখক হিসেবে সুনাম অর্জন শেষে অভিনয়ে স্থায়ী হন এটিএম শামসুজ্জামান।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে