,

কণ্ঠশিল্পী আসিফের জামিন আবেদন

news-image

বিনোদন প্রতিবেদক : তথ্যপ্রযুক্তি আইন ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী আসিফ আকবরের জামিনের আবেদন করেছেন তার আইনজীবী। রোববার ঢাকা মহানগর হাকিম আদালতে এ আবেদন করা হয়েছে।

জামিন আবেদনের ওপর আজই (রোববার) শুনানি অনুষ্ঠিত হবে। তবে শুনানির সময় এখনও নির্ধারণ হয়নি। জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক তাহেরা বেগম।

গত মঙ্গলবার (৫ জুন) দিনগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেফতার করে। সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের তথ্যপ্রযুক্তি আইনে তেজগাঁও থানার দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলা নম্বর ১৫।

পর দিন বুধবার (৬ জুন) ঢাকা মহানগর হাকিম কেশব রায় উভয় পক্ষ শুনানি শেষে আসিফের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।