রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : চার দিনের সরকারি সফরে কানাডা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী দলের সদস্যদের বহনকারী আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা) টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ এবং কানাডার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ও অন্টারিও প্রদেশের চিফ অব প্রটোকল জোনাথন সোভ।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টরন্টোয় দুই ঘণ্টার যাত্রাবিরতি শেষে জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনস্থল প্রাদেশিক রাজধানী কুইবেকের উদ্দেশে রওনা দেবেন তিনি।