রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদিন শুটিং, রাতে পড়াশোনা; মাধ্যমিকে দুর্দান্ত ফল দিতিপ্রিয়ার

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি ভারতে মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। ভর্তিও হয়ে গিয়েছেন পাঠভবনে। তাই এবার জমিয়ে শুটিংয়ের পাশাপাশি পড়াশোনাটাও করতে হবে। ‘রানি রাসমনি’-র দিতিপ্রিয়ার কথাই বলা হচ্ছে।

গত বুধবার মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। শুটিং সেরে রাতে যেটুকু সময় পেতেন, তখনই পড়াশোনা করতেন দিতিপ্রিয়া। আর তাতেই কেল্লাফতে। কারণ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছেন ‘রানি’। ইংরেজিতে লেটার, পেয়েছেন। ভূগোলে মাত্র ৮ নম্বরের জন্য লেটারটা হাতছাড়া হয়েছে অর্থাত ৭২ পেয়েছেন তিনি।

আর জীবিজ্ঞানে পেয়েছেন ৭০। বাদ বাকি প্রায় সব বিষয়েই ৬০-এর ওপরে নম্বর পেয়েছেন বলে জানিয়েছেন দিতিপ্রিয়া। গণিতটা একটু খারাপ হয়েছে বলেও অকপট পর্দার ‘রানি’।

মাধ্যমিকের ফল প্রকাশের আগে মারাত্মক ‘টেনশন’ ছিল। ফার্স্ট ডিভিশন হবে কি না, সেটা ভাবতে পারেননি। লেটার তো দুরের কথা বলে জানান দিতিপ্রিয়া। পাশাপাশি মাধ্যমিকের ফলাফল দেখে বাবা-মা খুব খুশি হয়েছেন বলেও জানান কলকাতার বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ।

দিতিপ্রিয়া আরও বলেন, বাবা-মা জানতেন কীভাবে শুটিং করেছেন তিনি। শুটিং করছেন রাতে, পরের দিন আবার পরীক্ষা দিতে যাচ্ছেন। এরকমই ছিল শিডিউল। শুধু তাই নয়, পড়ার জন্য শুধু রাতটুকুই সময় পেতেন বলে জানান দিতিপ্রিয়া।

তাঁর কথায়, সেটের সবাই জানেন, তিনি কীভাবে পরীক্ষা দিয়েছেন। আর তাই ‘রানি’-র মাধ্যমিকের ফল দেখে উচ্ছ্বসিত তাঁরা। ফার্স্ট ডিভিশন পাওয়ার খবর শুনেই দিতিপ্রিয়ার জন্য সেটে কেক এনে, উদযাপন করা হয় বলে জানান অভিনেত্রী।

পাশাপাশি অনেক উপহারও পেয়েছেন তিনি। তবে আগামী শনিবার সেটের সবার জন্য পার্টিও দেবেন।

অভিনেত্রী আরও জানান, আগামী ১৮ তারিখ থেকে উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে। তাই কাজটা এবার আরও কঠিন। কারণ ক্লাস টুয়েলভের পরীক্ষা আরও ভালভাবে দিতে হবে। সেই সঙ্গে শুটিংও চলবে। তাই পড়াশোনায় বেশি করে সময় দিতে হবে বলেই নতুন করে আর কোনও প্রজেক্টে হাত দেবেন না বলেই জানিয়েছেন দিতিপ্রিয়া। জিনিউজ

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ