রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমণির বাসায় ‘রহস্য ঘেরা’ পায়রা!

news-image

বিনোদন ডেস্ক : অভিনেতা-অভিনেত্রীদের ভক্ত থাকা স্বাভাবিক। তবে কখনও কখনও এসব ভক্ত অস্বাভাবিক কিছু করে বসেন। এমনকি কেউ কেউ আবার এসব ঘটনাকে খ্যাতির বিড়াম্বনাও বলে থাকেন।

আবার এমনও ভক্ত রয়েছে যারা তাদের পছন্দের আইডলকে দূর থেকেই মনে প্রাণে ভালোবাসেন। কখনও সেই সেলিব্রেটির সামনে আসতে চান না। এমনই এক ভক্তের খপ্পরে পড়েছেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি।

বৃহস্পতিবার সকালে পরীমণির বাসায় এক জোড়া পায়রা এবং ফুল নিয়ে হাজির হন সেই ভক্ত। অনেকটা তাড়াহুড়া করে রিসিপশনে জমা দিয়ে যান। ফলে পরীমণিও সেই ভক্তকে দেখতে পারেননি। রিসিপশনে আসতে আসতে গা ঢাকা দেন সেই ভক্ত। বিষয়টি সাধারণ মনে হলেও আজ আর সেটিকে সাধারণভাবে নেননি এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, “গত কয়েকদিন ভক্ত সংশ্লিষ্ট বেশ কিছু ঘটনা ঘটেছে। সব কিছু মেলালে আজকের ঘটনাটি হালকাভাবে নিচ্ছি না। কারণ একটা জিনিস বুঝিনা, সে আমার কেমন ভক্ত, যে জানলো আমি নিচে আসবো তারপরেও চলে গেল। আর নামও বললো না! আমার ভক্তরা সাধারণত এমন করে না।”

পরীমণি আরও বলেন, “এমন অদ্ভুত ভক্তের গিফট গ্রহণ করা খুব একটা আনন্দের না আমার কাছে। তাই সেই ভক্তের কাছে অনুরোধ তার পরিচয় দেওয়ার জন্য। আর না হলে সে আমার ভক্ত এটা মানবো না, বরং গাড়ির নাম্বারটা থানায় দিতে বাধ্য হব। ইতোমধ্যে সিসি ক্যামেরা দেখে গাড়ির নাম্বার সংগ্রহ করেছি। সুতরাং, আমিও চাইনা অপ্রত্যাশিত কিছু হোক।”

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার