রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে টেকনাফে হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

news-image

গাজীপুরের কালীগঞ্জ থেকে মিজানুর রহমান মুন্না (২২) নামে টেকনাফের এক যুবককে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে মাদকের একটি (৯ নং) মামলায় তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছে থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া। আটকৃত মুন্না কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হিলা (পূর্ব সিকদারপাড়া) গ্রামের মৃত ইদ্রিস আলী মেকারের ছেলে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের খঞ্জনা এলাকা অভিযান পরিচালিত হয়। এ সময় ইজিবাইকে উঠার সময় যাত্রী মুন্নাকে সন্দেহ হলে তার দেহ ও সাথে থাকা স্কুল ব্যাগে তল্লাসী করা হয়। এতে তার স্কুল ব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ মুন্নাকে থানায় এনে রাতেই তিনি বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেন। সেই মামলায় বৃহস্পতিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ