রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে প্রাইভেট কার খাদে, নিহত ২

news-image

ঢাকার ধামরাইয়ে চালক নিয়ন্ত্রণ হারালে একটি প্রাইভেট কার মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে দুই আরোহী নিহত হন। আহত চারজন। আজ বৃহস্পতিবার ভোরে ধামরাইয়ের বাথলি এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।  নিহত দুজন হলেন জাহাঙ্গীর আলম (৪২) ও নাজমুল হক (৪৮)।

আহত চারজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, প্রাইভেট কারটি ঢাকা থেকে যশোর যাচ্ছিল। ধামরাইয়ে চালক নিয়ন্ত্রণ হারান। প্রাইভেট কারটি খাদে পড়ে গেলে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে।