,

বাবা হচ্ছেন রাজ চক্রবর্তী!

news-image

বিনোদন ডেস্ক: মধুচন্দ্রিমার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই বাবা হতে চলেছেন রাজ চক্রবর্তী। তবে কোন বিশ্বস্ত সূত্র মারফত এই তথ্য মেলেনি। এ খবর ভাইরাল হয়েছে টলিউড অভিনেতা জিতের সৌজন্যে। তার একটি টুইটের পর থেকে শুরু হয়েছে যাবতীয় গুঞ্জন।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জিতের ‘সুলতান দ্য সেভিয়র’ ছবির ট্রেলার। ছবির মুক্তিও আসন্ন। এ ছবির জন্যই নায়ককে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি লিখেছিলেন, ‘কেয়া বাত ##SultanTheSaviour জমে ক্ষীর। বেস্ট উইশেস বেটা।’

মজা করেই সেই টুইটের উত্তর দিয়েছেন জিৎ। পরিচালককে ‘রাজু বেটা’ বলে সম্বোধন করে তিনি বলেছেন, যখন বাবা হবে জানাতে। জিতের এই টুইটের পরই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। এর পরেই শুভশ্রীর মা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে।

কিন্তু শোনা কথা সবক্ষেত্রে সত্যি নাও হতে পারে। আর এক্ষেত্রেও রটনা সত্যি হওয়ার সম্ভাবনা কম। কারণ এখনও মধুচন্দ্রিমার আবহেই রয়েছেন রাজ-শুভশ্রী। তবে জিতের ইঙ্গিত অদূর ভবিষ্যতে সত্যি হলে খুশিই হবেন রাজ-শুভশ্রীর অনুরাগীরা।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে