রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপন মানুষ খুঁজছেন পূর্ণিমা!

news-image
বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার অন্যতম সুদর্শনা নায়িকা পূর্ণিমা। বয়সের ঘরে ৩৬ বছর যোগ হলেও তার সৌন্দর্য কমেনি বিন্দুমাত্র। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দিন দিন যেন তিনি আরো মোহময়ী হয়ে উঠছেন। বিশেষ করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক ছবিগুলোর দিকে তাকালে রীতিমত চমকে যেতে হয়।
নায়িকা পূর্ণিমা যে অগণিত পুরুষের স্বপ্নের রাণী, সেটা নিয়ে কারো দ্বিমত নেই। কিন্তু পূর্ণিমার মনের মানুষ কে? তার একান্ত আপন কে? সেই উত্তর না জানলেও জেনে নিন, তিনি আপন মানুষ খুঁজছেন। তবে সেটা অন্য কোথাও নয়, নিজের মধ্যেই তিনি খুঁজে বেড়াচ্ছেন তার আপনজনকে।
বুঝতে কিছুটা অসুবিধা হচ্ছে নিশ্চয়ই? আসলে পূর্ণিমা তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন সোমবার (৪ জুন)। সেই ছবির ক্যাপশনে তিনি রবীন্দ্রনাথের একটি গানের খণ্ডাংশ লেখেন। সেটা হচ্ছে, ‘আমারি মনেরো তৃষিত আকাশে, কাঁদে সে চাতক আকুলো তিয়াসে, কভু সে চকর শুধা চোর আসে/ নিশিথে স্বপনে জোছনায়, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়।
কয়েক বছর ধরেই পূর্ণিমা সিনেমায় নেই। টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা ও নাটকে অভিনয় নিয়েই তার ব্যস্ততা। তবে সম্প্রতি একটি সিনেমায় অভিনয় করার কথা শোনা গেলেও তিনি কাজটি ছেড়ে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ