রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের টেলিফিল্মে একসঙ্গে ওরা তিনজন

news-image

বিনোদন প্রতিবেদক: ঈদের জন্য নির্মিত একটি টেলিফিল্মে একসঙ্গে অভিনয় করেছেন রিয়াজ, নাদিয়া ও নিপুণ। এসএ হক অলীকের রচনা ও পরিচালনায় এর নাম ‘একটুসখানি প্রেম’। এরই মধ্যে টেলিফিল্মটির শুটিং শেষ হয়েছে।

কমেডি ঘরানার গল্প নিয়ে এটি নির্মিত হয়েছে বলে পরিচালক জানান। এতে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘এটি একটি কমেডি গল্পের টেলিফিল্ম। অলীক খুব যত্ন করে কাজটি করেছেন। আশা করি দর্শকের ভালো লাগবে। পাশাপাশি নিপুণ এবং নাদিয়া নিজেদের চরিত্রে খুব ভালো অভিনয় করেছেন।’

নাদিয়া আহমেদ বলেন, ‘এ টেলিফিল্মে রিয়াজ ভাই আমাকে দারুণ সহযোগিতা করেছেন। কমেডি গল্প হলেও এটি নিয়ে আমি খুব আশাবাদী।’

নিপুণ বলেন, ‘ভালো একটি কাজ হয়েছে।

এর আগেও রিয়াজ ভাইয়ের সঙ্গে নাটকে অভিনয় করেছি। তার সঙ্গে এই কাজটি নিয়ে আমি খুব আশাবাদী।’ টেলিফিল্মটি আগামী ঈদে বাংলাভিশনে প্রচার হবে বলে নির্মাতা জানান।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ