শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ

Minister-sopot-2নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ বৃহস্পতিবার। সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক হবে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনা আজকের মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন। ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের ২২৯, জাতীয় পার্টির (জাপা) ৩৩, ওয়ার্কার্স পার্টির ছয়, জাসদের পাঁচজনসহ জাতীয় পার্টির (জেপি), বিএনএফ ও তরীকত ফেডারেশনের একজন করে এবং স্বতন্ত্র ১৪ জনসহ মোট ২৯০ জন সাংসদ নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দুটি আসনে বিজয়ী হওয়ায় রংপুর-৩ আসনটি ছেড়ে দেন। এতে ২৮৯ জন সাংসদ শপথ নেন। ১২ জানুয়ারি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনার নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়। এতে আওয়ামী লীগের পাশাপাশি যোগ দেন ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাপা ও জেপির সদস্যরাও।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা