রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিককে নিয়ে কোথায় গেলেন প্রিয়াঙ্কা?

news-image

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। এখন হলিউডের ছবিতেও কাজ করছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে অক্ষয় কুমারের প্রেমিকা ছিলেন তিনি। এমন গুঞ্জন শোনা যায়। কেউ আবার বলেন, তিনি শাহরুখ খানকে ভালোবাসেন বলে কখনও নাকি বিয়েই করবেন না!

এমন অবস্থায় প্রিয়াঙ্কার প্রেমে পড়ার খবর শোনা যাচ্ছে। সম্প্রতি মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে নাম জড়িয়েছিল প্রিয়াঙ্কার। এই দুই তারকা ডেট করছেন কিনা তা নিয়ে গসিপ হয়েছিল। ফের একবার একসঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হলেন এই দুই তারকা।

গত বৃহস্পতিবার রাতে নাকি ডিনারে গিয়েছিল নিক ও প্রিয়াঙ্কা। গণমাধ্যমের খবর অনুযায়ী, ওয়েস্ট হলিউডে ‘টোকা মাদেরা’ রেস্তোরাঁয় রাত ৮টা নাগাদ পৌঁছান এই দুই তারকা। তাদের আগেই বুকিং ছিল।
অন্য এক সূত্র জানিয়েছে, সেদিন রেস্তোরাঁয় গল্পে মশগুল ছিলেন এই কাপল। অন্যকোনও দিকে নজর ছিল না তাদের। এর আগে ছুটিরদিনে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে নাকি পার্টিও করেছিলেন তারা।

নিক ও প্রিয়াঙ্কাকে গত বছর ‘মিট গালা রেড কার্পেট’-এ প্রথম প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়। তখন নিককে প্রিয়াঙ্কা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নিক শুধু বলেন, ‘প্রিয়াঙ্কা ভালো মানুষ’। অন্যদিকে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘আমরা দুজনে রাল্ফের পোশাক পরব ঠিক করেছিলাম, সেটাই পরেছি। মজা হয়েছে।’

এদিকে প্রিয়াঙ্কা-নিকের সম্পর্ক সত্যই দানা বাঁধছে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কেউ মুখ খোলেননি। বলে রাখা ভালো প্রিয়াঙ্কার চেয়ে প্রেমিক নিক ১০ বছরের ছোট। অর্থাৎ প্রিয়াঙ্কার বয়স ৩৫ আর নিকের ২৫!

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ