রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াই কেজি ওজনের ইলিশ, পাইকারি দাম ৯৫০০ টাকা

news-image

ভোলা প্রতিনিধি: মেঘনায় ধরা পড়েছে দুই কেজি ৬০০ গ্রাম ওজনের বড় ইলিশ। ইলিশটি পাইকারি বিক্রি হয়েছে সাড়ে ৯ হাজার টাকা। এটি ঢাকায় বিক্রি করতে আনা হচ্ছে।

শনিবার বিকালে ভোলার তজুমদ্দিন উপজেলায় স্থানীয় জেলে নুরুল ইসলাম ভাণ্ডারির জালে ইলিশটি ধরা পড়ে। খবর বাসসের।

পরে শশীগঞ্জ মাছঘাটে আনা হলে ঢাকায় বিক্রি করার উদ্দেশ্যে মাছটি কেনেন ঘাটের বেপারি মো. মহিউদ্দিন।

মহিউদ্দিন বেপারি বলেন, শশীগঞ্জ মাছঘাটের মৎস্য আড়ৎদার সিরাজ মেম্বারের গদির মাঝি নুরুল ইসলাম ভাণ্ডারির জালে শনিবার দুই কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশটি ধরা পড়ে। ঘাটে এলে মাছটি দেখার জন্য অন্য আড়ৎদার ও জেলেরা ভিড় জমায়।

পরে মাছটি সাড়ে ৯ হাজার টাকায় ক্রয় করেন তিনি। মাছটি আরও অধিক দামে বিক্রির আশায় ঢাকায় পাঠাবেন বলে জানান বেপারি মহিউদ্দিন।

এদিকে নদীতে মাছ কম হলেও বড় ইলিশ ধরতে পেরে মহাখুশির কথা জানিয়েছেন জেলে নুরুল ইসলাম ভাণ্ডারি।

তিনি জানান, যেহেতু নদীতে এখন মাছ অল্প, তাই মাঝেমধ্যে এমন বড় ইলিশ জালে ধরা পড়লে লাভ বেশি হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ