,

সালমানকে প্রকাশ্যে পেটাতে পুরস্কার ঘোষণা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের দাবাংখ্যাত সুপারস্টার সালমান খানকে প্রকাশ্যে পেটাতে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে হিন্দু পরিষদ নেতা।

বিশ্ব হিন্দু পরিষদের সাবেক আন্তর্জাতিক সভাপতি প্রবীণ তোগাড়িয়ার নতুন সংস্থা হিন্দু হাই এজ-এর আগ্রার ইউনিট চিফ গোবিন্দ পরাশর এ ঘোষণা দিয়েছেন।

হিন্দু ভাবাবেগে আঘাত দেয়ার অভিযোগে তিনি সালমানের ওপর প্রতিশোধ নিতেই এ ঘোষণা দিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা২৪-এর খবরে উল্লেখ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, সালমানের নিজস্ব প্রোডাকশন হাউসের লাভরাত্রি ছবিকে ঘিরে এই সমস্যা সৃষ্টি হয়েছে৷ হিন্দুদের উৎসব নবরাত্রিতে এই ছবির মুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ছবির নামকরণ লাভরাত্রি হওয়ায় তা নবরাত্রিকে অর্থাৎ হিন্দু ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ করা হচ্ছে।

গোবিন্দ পরাশর এবং তার সংস্থার সদস্যরা বৃহস্পতিবার সালমানের ছবি ও পোস্টারে আগুন দেয়। সেই সঙ্গে সালমান এবং তার লাভরাত্রি ছবির বিরুদ্ধে স্লোগান দেয়।

গোবিন্দ পরাশর বলেন, সালমানের এই ছবি একটি পবিত্র উৎসবকে বিকৃত করছে, যা লাখ লাখ হিন্দুর মনে আঘাত দিয়েছে৷ এর তীব্র নিন্দা করে ছবিটি নিষিদ্ধ করার পক্ষে বলেন তিনি৷

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে