,

অভিনেতা ফারুক অর্ধেক ব্রাজিল অর্ধেক আর্জেন্টিনা

news-image

বিনোদন প্রতিবেদক: ফুটবল বিশ্বকাপের উম্মাদনা চলছে চারদিকে। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উৎসাহের শেষ নেই। পছন্দের দলটির পতাকা, জার্সি সংগ্রহ করছেন অনেকেই। এক দলের সমর্থক অন্য দলের সমর্থকের মধ্যে টিপ্পনি কাটাকুটি তো লেগেই আছে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে লড়াই তো লেগেই থাকছে সারাক্ষণ। একই সাথে কী কেউ ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই সমর্থক হতে পারে?

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের থেকে ঝামেলা মুক্ত থাকার একটি উপায় বের করেছেন অভিনেতা ফারুক আহমেদ।

জনপ্রিয় দুটি ফুটবল দলের জার্সির অনুকরণে তিনি পরেছেন একটি জার্সি। যার এক পাশে আর্জেন্টিনা, আরেক পাশে ব্রাজিল। জার্সিটি পরিহিত একটি ছবি দিয়ে তিনি ফেসবুকে ক্যাপশন দিয়েছেন, ‘ঝামেলামুক্ত জার্সি’।

‘প্র্যাকটিকাল অ্যাকশন’ নামের এনজিও-র জন্য একটি নাটক নির্মাণ করছেন নির্মাতা জয়ন্ত রোজারিও। জয়ন্ত বলেন, ‘সোলারের যে ব্যাটারিগুলো, একটা সময় গিয়ে ড্যামেজ হয়ে যায়। সেগুলো যত্রতত্র ফেলে দিয়ে পরিবেশ দূষণ হয়। তারপর এ ব্যাটারিগুলো যারা রিসাইল্কিং করেন, তারা গ্ল্যাভস পরেন না, বুট পরেন না। তারা ধীরে ধীরে বিষক্রিয়ায় আক্রান্ত হয়, শেষ বয়সে গিয়ে মারা যায়। কিন্তু কেন মারা গেল, সেটা বুঝতে পারে না। নাটকের গল্পে এটিই মূল ম্যাসেজ। এ ছাড়াও স্বামী স্ত্রীর এই আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থন সংক্রান্ত স্বামী স্ত্রীর খুনসুটি নিয়ে এগিয়ে যায় নাটিকাটি। শেষমেস স্ত্রীর সঙ্গে শান্তিচুক্তি করতে এমন জার্সি পরেন অভিনেতা ফারুক।’

নাটিকায় ফারুক আহমেদের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মাইশা খন্দকার। নির্মাতা জানান, এটি ইউটিউবে প্রকাশ করা হবে শিগগিরই।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে