,

বিশ বছরের দাম্পত্যে ইতি, সংসার ভাঙল অর্জুনের

news-image

বিনোদন ডেস্ক : যৌথ বিবৃতি দিয়ে বিশ বছরের দাম্পত্যে ইতি টানলেন অর্জুন রামপাল ও মেহের জেসিয়া।

আরবাজ-মালাইকা, হৃত্বিক-সুজানের পর এবার সংসার ভাঙলো বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও মেহের জেসিয়ার।

১৯৯৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন অর্জুন। পাত্রী মডেল মেহের তার থেকে বয়সে দুবছরের বড়ো। বলিউডে অভিনেতা হিসেবে অর্জুন সাফল্য পান বিয়ের পরেই।

দুই দশকের দাম্পত্যজীবনে তাদের দুই কন্যা আছে মাহিকা (১৬) এবং মাইরা (১৩)।

বছর খানেক আগেও একবার অর্জুন রামপাল-মেহের জেসিয়ার বিচ্ছেদের খবর সংবাদমাধ্যমে এসেছিল। সেসময় বলিউডে গুঞ্জন উঠেছিল এই দম্পতিকে বান্দ্রা কোর্টে দেখা গিয়েছে।

অবশেষে সমস্ত গুঞ্জন সত্য করে বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটলেন তারা।

বোম্বে টাইমসকে অর্জুন ও মেহের যৌথ বিবৃতিতে জানিয়েছেন, “ভালোবাসা ও কিছু সুন্দর মুহূর্ত স্মৃতি দিয়ে ঘিরে থাকা আমাদের দীর্ঘ ২০ বছরের যাত্রা এখানেই শেষ হচ্ছে। আমরা দুজনেই বুঝতে পেরেছি আমাদের দুজনের পথই এবার থেকে আলাদা,…

আমরা দুজনেই ব্যক্তিগত বিষয়গুলি ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। তবে এমন একটা সময় এসেছে যে এখন বলতেই হচ্ছে।

তবে আমরা আলাদা থাকলেও প্রয়োজনে একে অপরের পাশেই থাকব, বিশেষ করে আমাদের দুই মেয়ে মাহিকা, মাইরার জন্য।”

তবে এই বিচ্ছেদ নিয়ে ভবিষ্যতে আর কোনও মন্তব্য করবেন না বলেও বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে