রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব অর্থনীতি সমিতির

news-image

আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের জন্য ১২ লাখ ১৬ হাজার ৪০০ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। যা আলোচ্য অর্থবছরের জন্য অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট চেয়ে আড়াইগুণ এবং ২০১৭-১৮ অর্থবছরের তুলনায় তিনগুণেরও বেশি। অর্থনীতি সমিতির মতে, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে প্রস্তাবিত বাজেট যুক্তিসঙ্গত এবং যৌক্তিক।

২৬ মে, শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত ‘মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনা ২০১৮-১৯’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই বাজেট পেশ করা হয়।