,

ঢাকায় ফিরলেন প্রিয়াঙ্কা

news-image

নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পরিদর্শনের চার দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে নভো এয়ারের একটি বিমানে করে ঢাকায় ফিরেন তিনি।

গত সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে সোমবার কক্সবাজার আসেন প্রিয়াঙ্কা।আজ সকাল পর্যন্ত উখিয়া টেকনাফের ১০টি ক্যাম্প ও সীমান্তের কাছের রোহিঙ্গা আগমনের ট্রানজিট পয়েন্ট পরিদর্শন করেন এই অভিনেত্রী। এ সময় রোহিঙ্গা নারী ও শিশুদের অবস্থা খুব কাছ থেকে দেখার চেষ্টা করেন তিনি।

উখিয়ার কুতুপালং ক্যাম্প পরিদর্শন শেষে রোহিঙ্গা ক্যাম্প থেকে সরাসরি ফেসবুক লাইভে আসেন প্রিয়াঙ্কা। এ সময় বিশ্ববাসীর কাছে রোহিঙ্গা শিশুদের করুণ অবস্থা বর্ণনা একে একে তুলে ধরেন এই শুভেচ্ছাদূত।পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রোহিঙ্গাদের নিয়ে করা ভক্তদের প্রশ্নের জবাব দেন তিনি।

প্রিয়াঙ্কার ঢাকার ফেরার বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল জানান,বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে আসার কারণে পুলিশের পক্ষ থেকে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে