রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাট-মাওয়া মহাসড়কের ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

news-image

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজট মুক্ত রাখতে বাগেরহাটে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।

এদিন বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের নওয়াপাড়া মোড় থেকে মোল্লারহাট পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৫ শতাধিক কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ ও গুড়িয়ে দেয়া হয়। এসময় এক করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহরিয়ার মুক্তার। এসময় সড়ক ও জনপথ বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, উপবিভাগীয় প্রকৌশলী মো. নজরুল ইসলাম, কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলামসহ সড়ক বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহরিয়ার মুক্তার  বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজট মুক্ত রাখতে নওয়াপাড়া মোড় থেকে মোল্লারহাট পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় কাঁচা-পাকা প্রায় ৫শতাধিক অবৈধ স্থাপনা এবং রাস্তার পাশে রাখা লক (সাইজ করা) কাঠ বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়। এছাড়া ফকিরহাটে সড়কের জায়গায় সমিল (করাতকল) করার অপরাধে স্বপন ঘোষ নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী রাশিদুল রেজা, মো. সোহেক হোসেন ও মাসুদ ডাকুয়া, সার্ভেয়ার নাইমুল ইসলাম, হাইওয়ে থানার এসআই জামাল উদ্দিন প্রমূখ।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ