বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ মামলায় হাইকোর্টে জামিন অাবেদন খালেদা জিয়ার

news-image
 কুমিল্লা ও নড়াইলে দায়ের করা তিন মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন কুমিল্লায় দায়ের করা দুটি নাশকতার মামলা ও নড়াইলে মানহানির একটি মামলায় জামিনের আবেদন করেন।
বিচারপতি মো. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে এ জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।