রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলেনের বিকল্প দেখছে না বিএনপি

news-image

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ সকল নেতাকর্মীর মুক্তির জন্য আন্দোলেনের বিকল্প দেখছে না বিএনপি।

শুক্রবার নয়াপল্টনের ভাসানী ভবনে একটি গানের সিডি উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,খালেদা জিয়ার মুক্তিসহ সকল নেতাকর্মীর মুক্তি কেবল আন্দোলেনের মাধ্যমেই সম্ভব। আন্দোলন ছাড়া কোন বিকল্প নেই। আর সেই আন্দোলনের জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আপনারা সবাই মহানগরের দিকে না তাকিয়ে, নিজেরা সংগঠিত হন, যখনই ডাক দেবে তখনই রাস্তায় নামতে হবে। দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের মধ্যে দিয়েই এই দানব সরকারকে সরাতে হবে

মির্জা ফখরুল বলেন, ‌খালেদা জিয়াকে সরকার ভয় পায়। সেজন্য তাকে কারাবন্দি করে রেখেছেন। তারা জানে যদি খালেদা জিয়া বাইরে থাকেন তাহলে জনগণের জোয়ার সৃষ্টি হবে। আগামী নির্বাচনে যদি খালেদা জিয়া অংশ নেয় তাহলে তাদের ভরাডুবি হবে। এই কারণে তারা অত্যন্ত সুকৌশলে চক্রান্ত করে নির্বাচনের আগে এই মামলার কার্যক্রম দ্রুত শেষ করতে চায়।

মার্কিন রাষ্ট্রদূতও খুলনার নির্বাচনের তদন্ত চেয়েছেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আজকে সারা পৃথিবী জানে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্রের কোনো জায়গা নেই। সরকারের একটাই কাজ প্রতিপক্ষকে দমন করা।

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলেছি আগামী সংসদ নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না, যদি বিরোধীদল সেই নির্বাচনে অংশ না নেয়, যদি নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন না হয়, যদি সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনী মোতায়েন করা না হয়। ৫ জানুয়ারির মতো কোনো নির্বাচন এদেশের জনগণ আর মেনে নেবে না।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ