বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৩১৫ মামলা ও ২১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা

news-image

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্য ৩৩১৫ টি মামলা ও ২১ লাখ ৫২ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ৪২টি গাড়ি ডাম্পিং ও ৬৩১টি গাড়ি রেকার করা হয়।

ট্রাফিক সূত্রে আরও জানা যায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩২৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৫৯টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৬টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৮টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে ৭৫৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ২৭৯টি মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ২৯টি ভিডিও মামলা ও সরাসরি ২৯টি মামলা দেয়া হয়েছে।

গতকাল বুধবার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।