,

শাহজালালে সোয়া ৯ কেজি সোনা উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৮০টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

বৃস্পতিবার সকালে মালয়েশিয়া থেকে ঢাকায় আসা ওই উড়োজাহাজ থেকে উদ্ধার হওয়া সোনার ওজন ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। যার মূল্য ৪ কোটি ৬৪ লাখ টাকা।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার ফাহমিদা মাহজাবীন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ছয়টার দিকে বিমানের বিজি ৮৭ নম্বর ফ্লাইটটি মালয়েশিয়া থেকে ঢাকায় এলে গোপন সংবাদে এতে তল্লাশি চালানো হয়।

মাহজাবীন জানান, এসময় ৩০ এফ নম্বর আসনের নিচে কালো স্কচটেপ মোড়ানো প্যাকেট পাওয়া যায়। প্যাকেটটি খুলে সোনার ৮০টি বার পাওয়া যায়।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি জানিয়ে তিনি বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে