রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে অস্ত্র মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

news-image

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জে ফতুল্লায় অস্ত্র ছিনতাই মামলার এক আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। মঙ্গলবার রাত ২টায় দাপা আলামিন নগর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম পারভেজ (৩০), তার বাড়ি ফতুল্লার দাপা পাইলট স্কুল এলাকায়। সে এলাকায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত ছিল। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার ও ৩টি বড় ছোরা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রাতে আলামিননগর এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছোড়লে পারভেজ নিহত হন।

উল্লেখ্য, গত রবিবার রাতে ফতুল্লা রেলস্টেশন রোড এলাকায় দায়িত্ব পালনের সময় কনস্টেবল সোহেল রানার সঙ্গে থাকা একটি চাইনিজ রাইফেল খোয়া যায়। পরদিন সকালে ওই এলাকার দাপা বালুর মাঠ সংলগ্ন একটি ডোবার পাশ থেকে রাইফেলটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানার এএসআই সুমন কুমার পাল, কনস্টেবল মাসুদ রানা, আরিফ ও সোহেল রানাকে দায়িত্বে অবহেলার জন্য প্রত্যাহার করা হয়।

পরে সুমন পাল বাদী হয়ে পারভেজসহ তিনজনকে আসামি করে সোমবার রাতে ফতুল্লা থানায় একটি মামলা করেন। মামলায় অভিযোগ আনা হয়, পারভেজ ওই অস্ত্রটি লুট করেছিল।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ