,

আজ প্রতিক্রিয়া জানাবেন বিএনপি প্রার্থী মঞ্জু

news-image

নিউজ ডেস্ক : আজ বুধবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

মঙ্গলবার রাতে সাংবাদিকদের একথা জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, মঙ্গলবার অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন নজরুল ইসলাম মঞ্জু। এই বিষয়ে বুধবার সকাল ১০টায় কেডি ঘোষ রোডে খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন তিনি।

অন্যদিকে বেসরকারি ফলাফল অনুসারে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, মঞ্জু আমার আমার ছোট ভাইয়ের মতো। নির্বাচনে একজন হারবে একজন জিতবে। এসব মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, খুলনা শহর আমাদের। এই শহর যদি ভালো থাকে, তবে আমরা ভালো থাকব। খুলনায় জলাবদ্ধতা নিরসন, মাদক ও সন্ত্রাসমুক্ত শহর হিসেবে গড়ে তুলব। সবাইকে নিয়ে খুলনাকে নতুন করে সাজাব।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ২৮৯টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্রের ভোটগ্রহণ অনিয়মের কারণে স্থগিত করা হয়। বাকি ২৮৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

বেসরকারি ফল অনুযায়ী, নৌকা প্রতীক নিয়ে খালেক ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয় লাভ করেছেন। অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে তার প্রধান প্রতিপক্ষ নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোট।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে