,

প্রজ্ঞাপন জারির দাবিতে চবির শাটল ট্রেন অবরোধ

news-image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : প্রজ্ঞাপন জারির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার সকাল ৮টার ট্রেন ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেয়নি তারা।

অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি অংশ হিসেবে সকাল থেকে শিক্ষার্থীরা নগরের ষোলশহর স্টেশনে অবস্থান নেয়। তারা রেললাইন অবরোধ করে রাখে। ফলে বন্ধ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় রোডে শাটল ট্রেন চলাচল ।

এ বিষয়ে জানতে চাইলে ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন, তাদের বুঝিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। স্টেশন চত্বরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। শিক্ষার্থীরা আমাদের অনুরোধ মানছেন না।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্ববায়ক আনোয়ার হোসাইন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা ক্লাস-বর্জনের কর্মসূচি অব্যাহত রাখবো। আমাদের এ আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে