রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় ক্লিংকার বোঝাই জাহাজডুবি, ১২ নাবিক উদ্ধার

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি ‘মিলিনিয়াম’ নামে একটি ক্লিংকার বোঝাই লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। তবে জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করে পাড়ে আনা হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে হাইমচর উপজেলার তেলির মোড়ের বিপরীতে মেঘনার পশ্চিমে গাজীপুর চর এলাকায় এ জাহাজডুবির ঘটনা ঘটে।

জাহাজটির মাস্টার সামছুল হকের বরাত দিয়ে হাইমচর থানার ওসি রনজিত জানান, চট্টগ্রাম থেকে ওই জাহাজটি ক্লিংকার নিয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিল। পথে চরের কাছাকাছি স্থান দিয়ে যাবার সময় পাশে এমভি সাফাতুন হক-২ নামে আরেকটি জাহাজের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ ঘটনার কিছুক্ষণ পর ক্লিংকার বোঝাই জাহাজটি আস্তে আস্তে নদীতে তলিয়ে যায়। তাৎক্ষণিক হাইমচর থানা পুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা ‘এমভি তাকওয়া’ লঞ্চ নিয়ে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করে পাড়ে আনা হয়েছে। এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ