রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজ-শুভশ্রীর বিয়ের বাদ্য

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শুভশ্রী সাত পাকে বাঁধা পড়বেন আজ। টালিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি। প্রথা মেনে বাঙালি সাজে টালিউড নায়িকা-পরিচালকের বিয়ে ঘিরে রীতিমতো সাজ সাজ রব টালিউডে।বজবজের বাওয়ালি রাজবাড়িতে শুক্রবার রাতেই বেজে উঠবে বিয়ের মঙ্গল শঙ্খ। বর্ধমানের মেয়ে শুভশ্রী।

ইতোমধ্যেই বর্ধমান থেকে দান সামগ্রী ও বিয়ের উপাচারও হাজির হয়েছে। আলোর মালায় সেজে উঠেছে বাজেপ্রতাপপুরের রাজবাড়িটি। দুই পরিবারের আত্মীয় বন্ধুরাও পৌঁছে গিয়েছেন।গত বৃহস্পতিবার প্রথা অনুযায়ী একসঙ্গে আইবুড়ো ভাত খেয়েছেন রাজ-শুভশ্রী। বিয়ে উপলক্ষে ফটোশুটও চলছে। সাদা শাড়ি-লাল ব্লাউজের সঙ্গে মানানসই সোনার গয়নার সাজে শুভশ্রীকে দেখতেও লেগেছে অন্যরকম।

লাল বেনারসী, চন্দন ও সোনার গয়নার সাজই পছন্দ শুভশ্রীর। বিয়ে ও রিসেপশনের জন্য তাই নায়িকা বেছে নিয়েছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়ি। ট্রাডিশনাল পছন্দ রাজেরও। বাঙালি বরের সাজে আজ রাতে সাজবেন রাজও।রাজ চক্রবর্তী পরিচালক হিসেবে এরই মধ্যে- অভিমান, পারবো না আমি ছাড়তে তোকে, যোদ্ধা-দ্য ওয়ারিয়র, প্রলয়, কানামাছি, বোঝেনা সে বোঝেনা, দুই পৃথিবী, চিরদিনই তুমি যে আমারসহ বেশ কিছু ছবি পরিচালনা করেছেন।

অন্যদিকে শুভশ্রী অভিনীত ছবির মধ্যে রয়েছে চ্যালেঞ্জ, পরাণ যায় জ্বলিয়া রে, রোমিও, খোকাবাবু, খোকা ৪২০, বস্‌, আমি শুধু চেয়েছি তোমায়, নবাব।

এ জাতীয় আরও খবর

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার

লাল শাড়িতে তটিনীর চোখজুড়ানো রূপ

টুথপেস্ট ব্যবহারে কি সত্যিই ব্রণ দূর হয়?

অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে