রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী মাঈদুল ইসলাম আর নেই

news-image

নিউজ ডেস্ক : কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী একেএম মাঈদুল ইসলাম আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্প‌তিবার (১০ মে) দিবাগত রাত ১১টা ৪০ মি‌নি‌টে রাজধানীর ইউনাই‌টেড হাসপাতা‌লে তি‌নি ইন্তেকাল ক‌রেন।

জাতীয় পা‌র্টির প্রে‌সি‌ডিয়াম সদস্য এ‌কেএম মাঈদুল ইসলাম ‌অসুস্থ হ‌য়ে গেলো ১৭ এপ্রিল থে‌কে ইউনাই‌টেড হাসপাতা‌লের নি‌বিড় পর্য‌বেক্ষণ কেন্দ্রে (আই‌সিইউ) চি‌কিৎসাধীন ছি‌লেন। মাঈদুল ইসলাম হৃদরোগসহ নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন
হাসপাতালের ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার জুমার পর আসাদ গেইটের মসজিদে তার জানাজা হবে। শনিবার তার কফিন হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে কুড়িগ্রামের উলিপুরে তার নির্বাচনী এলাকায়।

শনিবার বেলা সাড়ে ১১টায় উলিপুর স্টেডিয়াম মাঠে জানাজার পর আবার মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে। রোববার বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং আসরের পর গুলশানের আজাদ মসজিদের আরও দুই দফা জানাজা হবে মাঈদুল ইসলামের। পরে বনানী কবরাস্থানে তাকে দাফন করা হবে।

তিনি জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। স্ত্রী আগেই মারা গেছেন।

মাঈদুল ইসলাম উলিপুর আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। কাসেম গ্রুপের প্রতিষ্ঠাতা এ রাজনীতিক ১৯৭৯ থেকে ৮৬ সাল পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ