রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধাপরাধে কারাবন্দী বিল্লাল মারা গেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দী বিল্লাল হোসেন (৮০) মারা গেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫ মে কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেকে ভর্তি করা হয়।

এরপর গতকাল (১০ মে) তিনি সুস্থ হলে ওই দিন বিকেলে তাকে রিলিজ দেয়া হয়।
ছাড়পত্র নিয়ে কাশিমপুর কারাগারে নেয়ার সময় পথে অাবারও তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে পুনরায় ঢামেকে নিয়ে অাসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিল্লাল হোসেন বিশ্বাসের বাড়ি যশোরের কেশবপুরের নেহালপাড়া গ্রামে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি রাজাকার বাহিনীতে যোগ দেন এবং অপহরণে আটকে রেখে নির্যাতন এবং হত্যার মত মানবতাবিরোধী অপরাধে যুক্ত হন বলে আদালতের বিচারে উঠে আসে।

২০১৪ সালে গ্রেপ্তার হন বিল্লাল ওই মামলার বিচার চলাকালে। তারপর থেকে তিনি কারাগারেই ছিলেন।

২০১৬ সালের ১০ অগাস্ট এক রায়ে বিল্লালসহ সাতজনকে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনকে দেন মৃত্যুদণ্ড।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ