সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাহিদ-মোনালিসার ‘যে মাসে সুখ থাকে’

news-image

ডেস্ক রিপোর্ট : আসছে ঈদে বেসরকারি টেভি চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে নাটক ‘যে মাসে সুখ থাকে’। মেহরাবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। নির্দেশনা দেওয়া ছাড়াও এ নাটকে অভিনয়ও করেছেন তিনি। তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসাকে।

নাটকটি নির্মাণ এবং অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘আমি সাধারণত অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে মাঝেমধ্যে নাটক নির্মাণ করতেও বেশ ভালো লাগে। সে ভালোলাগা থেকেই একটি বার্তাধর্মী নাটক নির্মাণ করেছি, যার নাম দিয়েছি ‘যে মাসে সুখ থাকে।’

মোনালিসা বলেন, ‘জাহিদ ভাইয়ের নির্দেশনায় তারই সহশিল্পী হিসেবে কাজ করাটা আমার কাছে অনেক উপভোগের ছিল। আশাকরি নাটকটির গল্প এবং আমাদের অনবদ্য অভিনয় দর্শকের ভালো লাগবে।’

নাটকের গল্প সম্পর্কে জাহিদ হাসান জানান, মূলত এ নাটকের মূল মেসেজ হচ্ছে টাকাই জীবনের সব নয়। রতন একটি অফিসে চাকরি করেন। হঠাৎ করে অনেক টাকা পেয়ে তার স্বাভাবিক জীবনযাপনে বেশ পরিবর্তন আসে। এতে তার কাছের মানুষগুলো একে একে তার কাছ থেকে দূরে চলে যায়। তার স্ত্রী কলিও এ নিয়ে অনেক বিরক্ত। একসময় রতন উপলব্ধি করতে পারে, টাকাটাই সব নয়। যে মাসে টাকা ছিল না সে মাসেই তার সুখ ছিল। তাই যার টাকা ফেরত দিতে যায় রতন।সূত্র : সোনালী নিউজ

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই