মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সামিয়া-মিম-বৃষ্টি-ইশরাত-নাবিলা—কে হবেন এবারের লাক্স সুপারস্টার

news-image

আকাশ ছোঁয়ার স্বপ্নের একেবারে শেষ প্রান্তে প্রতিযোগীরা। প্রতিটি পর্যায়ে নিজেকে প্রমাণ করছেন আর অপেক্ষা করছেন স্বীকৃতির। শেষ মুহূর্তে সবার প্রশ্ন—কে হবেন চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার ২০১৮। গ্র্যান্ডফিনালে দেশসেরা পাঁচ প্রতিযোগী সামিয়া অথৈ, মিম মানতাশা, সারওয়াত আজাদ বৃষ্টি, ইশরাত জাহিন ও নাবিলা আফরোজের পরিবেশনার পরই উত্তর মিলবে।

গ্র্যান্ডফিনালে দেশসেরা পাঁচ প্রতিযোগীর একজন নাবিলা আফরোজ। ছবি: বিজ্ঞপ্তিগ্র্যান্ডফিনালে দেশসেরা পাঁচ প্রতিযোগীর একজন নাবিলা আফরোজ। ছবি: বিজ্ঞপ্তি লাক্স সুপারস্টারের নবম আসরের জাঁকজমকপূর্ণ গ্র্যান্ডফিনালে সরাসরি সম্প্রচারিত হবে চ্যানেল আইয়ের পর্দায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায়। দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় প্রতিযোগিতা ‘লাক্স সুপারস্টার’ অনুষ্ঠিত হয় লাক্স ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে।

চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টারে সেরা পাঁচে আছেন সারওয়াত আজাদ বৃষ্টি। ছবি: বিজ্ঞপ্তিচ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টারে সেরা পাঁচে আছেন সারওয়াত আজাদ বৃষ্টি। ছবি: বিজ্ঞপ্তি প্রতিভা, আত্মবিশ্বাস, দৃঢ়তা, পরিশ্রম ও প্রত্যয়—সবকিছু নিয়েই একজন নারী। নবম আসর এ বছরের ৩ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সারা দেশ থেকে অংশ নেওয়া হাজারো প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে নেওয়া হয় সামিয়া অথৈ, মিম মানতাশা, সারওয়াত আজাদ বৃষ্টি, ইশরাত জাহিন ও নাবিলা আফরোজকে। গত পাঁচ মাসে ফটোশুট, অভিনয়, নাচ, মডেলিংসহ বিভিন্ন টাস্কের মাধ্যমে প্রতিযোগীদের ভেতর থেকে বের করে আনা হয়েছে তাঁদের অদেখা প্রতিভাগুলোকে।

ইশরাত জাহিন আছেন লাক্স সুপারস্টারের সেরা পাঁচে। ছবি: বিজ্ঞপ্তিইশরাত জাহিন আছেন লাক্স সুপারস্টারের সেরা পাঁচে। ছবি: বিজ্ঞপ্তি লাক্স সুপারস্টারের এবারের গ্র্যান্ডফিনালে থাকছে চমকপ্রদ সব আয়োজন। দর্শকদের জন্য আয়োজন একেবারেই নতুন, যা আগে কখনো হয়নি। এই প্রথম একই মঞ্চে একই সঙ্গে পারফর্ম করবেন সাবেক তিন লাক্স—তারকা মিম, মেহ্জাবীন ও মম। চমক হিসেবে আরও থাকছে এবারের বিচারক সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান ও আরিফিন শুভর পারফরম্যান্স।

গ্র্যান্ডফিনালে দেশসেরা পাঁচ প্রতিযোগীর একজন মিম মানতাশা। ছবি: বিজ্ঞপ্তিগ্র্যান্ডফিনালে দেশসেরা পাঁচ প্রতিযোগীর একজন মিম মানতাশা। ছবি: বিজ্ঞপ্তি একই সঙ্গে একই মঞ্চে তাঁদেরও এটি প্রথম পরিবেশনা। দুর্দান্ত এই দুটি পারফরম্যান্সের সঙ্গে থাকছে লাক্স সুপারস্টারের আগের সিজনগুলোর সেরা তারকাদের পরিবেশনাও। তাঁদের সবাই এখন ব্যস্ত মহড়ায়।
গ্র্যান্ডফিনালে দেশসেরা পাঁচ প্রতিযোগীর একজন সামিয়া অথৈ। ছবি: বিজ্ঞপ্তিগ্র্যান্ডফিনালে দেশসেরা পাঁচ প্রতিযোগীর একজন সামিয়া অথৈ। ছবি: বিজ্ঞপ্তি কে হবেন নতুন লাক্স সুপারস্টার, তা জানতে যেমন দর্শকেরা অপেক্ষা করছেন অধীর হয়ে, তেমনই আলোড়ন তৈরি হয়েছে তারকাবহুল এই পারফরম্যান্সগুলো নিয়ে। বিজ্ঞাপন বার্তা।চ্যানেল আই-লাক্স সুপারস্টারে এবারে নবম আসরের বিচারক সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান ও আরিফিন শুভ। ছবি: বিজ্ঞপ্তিচ্যানেল আই-লাক্স সুপারস্টারে এবারে নবম আসরের বিচারক সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান ও আরিফিন শুভ। ছবি: বিজ্ঞপ্তি