,

২২ দফা দাবিতে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে ফের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল

asugonj-power-st-150x150প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোম্পানী লিমিটেডসহ সকল বিদ্যুৎ কেন্দ্রে ট্রেড ইউনিয়ন বন্ধ, বিদ্যুৎ উৎপাদন ও রক্ষনাবেক্ষন বিভাগ পৃথক করে নতুন বিভাগ প্রতিষ্ঠার সরকারি উদ্যোগের প্রতিবাদ সহ ২২ দফা বাস্তবায়নের দাবিতে বুধবার সকালে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারিরা। 
সকাল ১০টায় বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন দপ্তরের সামনে দিয়ে ঘুরে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক-কর্মচারী এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান খান, সহ-সভাপতি মোঃ দৌলত জামান ভুইয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মহরম আলী, প্রচার সম্পাদক বিভাস বিশ্বাস ও সদস্য মজিবুর রহমান প্রমুখ। সভায় বক্তরা বলেন, সরকার যদি শ্রমিক-কর্মচারীদের স্বার্থ বিরোধী কোন সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে কঠোর কর্মসূচী দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী