,

বেনজির ভূট্টোর হত্যামামলায় পাঁচ তালেবানের জামিন মঞ্জুর

news-image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)র চেয়ারপার্সন বেনজির ভুট্টোকে হত্যার ঘটনায় আটক থাকা পাঁচ সন্দেহভাজন তালেবান সদস্য জামিন পেয়েছেন। গতকাল সোমবার (৭ মে) প্রত্যেকে ৫ লাখ রুপির মুচলেকায় স্বাক্ষরের শর্তে তাদের জামিন মঞ্জুর করা হয়। ২০০৭ সালে এক নির্বাচনী প্রচারাভিযানের সময় গুলিতে নিহত হন বেনজির।

লাহোর হাইকোর্টে বিচারপতি মির্জা ওয়াকাস এবং বিচারপতি সর্দার সারফরাজকে নিয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ ওই সন্দেহভাজন তালেবান সদস্যদের জামিন আবেদন মঞ্জুর করেন। সন্দেহভাজনরা হলেন-আব্দুল রশিদ, আইতজাজ শাহ, রাফাকাত হুসেইন, হুসনাইন গুল এবং শের জামান।

২০১৭ সালের ২৮ নভেম্বর তাদেরকে লাহোরের কোট লাখপাত জেল থেকে আদিয়ালা জেলে স্থানান্তর করা হয়। সোমবার আইতজাজ শাহের বাবা জামিন আবেদনটি করেছিলেন। তিনি আবেদনে উল্লেখ করেছিলেন, আইনজীবীদের খরচ চালানোর মতো অর্থ তার কাছে নেই। পরে ৫ লাখ টাকা করে মুচলেকা নিয়ে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করে।

ডনের প্রতিবেদনে বলা হয়, কারা কর্তৃপক্ষের সঙ্গে জামিনের ব্যাপারে যোগাযোগ করা হলে কর্মকর্তারা জানিয়েছেন তারা আদালতের কোনও নির্দেশনামা হাতে পাননি। তবে কারা বিভাগের এক কর্মকর্তা বলেছেন, মঙ্গলবার কিংবা বুধবার জামিন আদেশ হাতে পাওয়া যেতে পারে।

২০০৭ সালের ২৭ ডিসেম্বর লিয়াকত বাগে নির্বাচনি র‌্যালি চলার সময় গুলি ও বোমা হামলায় নিহত হন বেনজির। তাকে হত্যার জন্য তখনকার পারভেজ মোশাররফ সরকার তেহরিক ই তালেবান পাকিস্তানের প্রধান বায়তুল্লাহ মেহসুদকে দায়ী করেছিলেন। তবে এ হত্যাকাণ্ডে কোনও সংশ্লিষ্টতা থাকার অভিযোগ অস্বীকার করেছেন মেহসুদ। সূত্র : ডন

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে