বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জামিন শুনানিতে ৫ দফায় অাইনজীবীদের হট্টগোল

news-image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানির সময় অাপিল বিভাগে পাঁচদফা হট্টগোল করেছেন বিএনপিপন্থী অাইনজীবীরা।

মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে অালম বক্তব্য উপস্থাপনকালে তারা বেশ কয়েকবার হইচই করেন।

অ্যাটর্নি জেনারেল বক্তব্য উপস্থাপনকালে খালেদা জিয়ার অাইনজীবী জয়নুল অাবেদন বলেন, অ্যাটর্নি জেনারেল যেভাবে পড়ছেন, অামরা কিছু বুঝতে পারছিনা। উনি রাষ্ট্রের অাইনজীবী হয়ে এভাবে বক্তব্য দিতে পারেননা।

জয়নুল বলেন, তিনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। এসময় বিএনপিপন্থী অাইনজীবীরা দালাল বলে চিৎকার করেন। অনেকে বলেন, অামাদের অাইন শেখাচ্ছে অ্যাটর্নি জেনারেল।

এরপর শুনানি চলাকালে বিভিন্ন সময় অারও চারবার উত্তেজিত হয়ে হট্টগোল করেন বিএনপিপন্থী অাইনজীবীরা।