রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জোড়া খুনে এমপিপুত্র রনির রায় হচ্ছে না আজ

news-image

বহুল আলোচিত রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় সরকার দলীয় সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির রায় হচ্ছে না আজ মঙ্গলবার।

ঢাকার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের পেশকার ফারুক দেওয়ানী  বলেন, আজ রায়ের জন্য দিন ধার্য থাকলেও রায় হচ্ছে না। আদালত এ মামলার অধিকতর যুক্তিতর্ক শুনবেন। পরে তারিখ জানানো হবে। এর আগে গত ২৯ অক্টোবর রনি আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বক্তব্য দিয়েছেন।

গত ১৮ অক্টোবর এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলাটিতে অভিযোগপত্রভুক্ত ৩৭ জন সাক্ষির মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।এ মামলায় ২০১৫ সালের ২১ জুলাই ডিবি পুলিশের এসআই দীপক কুমার দাস বখতিয়ার আলম রনির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।গত বছর ৬ মার্চ মামলাটিতে এ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন আদালত।

২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ