রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝলমলে পোশাকে চমকে দিলেন সোনম

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। ‘সঙ্গীত সেরিমনি’তে সাদা পোশাকে গর্জিয়াস সোনম যেন ঝলসে উঠলেন।আবু জানি, সন্দীপ খোসলা পোশাক, মানানসই মেকআপ আর ‘স্মোকি আইস’এ মহনীয় এক সোনমকে দেখা গেলো। আর এই সাজের মাধ্যমেই জানান দিলেন হালের এই ক্রেজ। এদিন রাঘবেন্দ্র রাঠোর ক্রিয়েশনের পোশাকে বেশ সুদর্শন দেখা গেছে আনন্দ আহুজাকেও।সোনম কেন বান্দ্রার সঙ্গীত পার্টিতে উপস্থিত, সকলেই সাজগোজে বুঝিয়ে দিলেন কেউই কারোর থেকে কম যান না। ফ্যাশন ডিজাইনার তরুণ তেহেলানির পোশাকে মাতিয়ে দিলেন দুই শ্রীদেবী কন্যা জাহ্নবী-খুশিও। হালের আরেক জনপ্রিয় নায়িকা জ্যাকলিনও আইস ব্লু লেহেঙ্গায় সবাইকে চমকে দিয়েছেন। এছাড়াও সোনমের দুই বন্ধু মাসাবা গুপ্ত ও পরনিয়া কুরেশিও সাদা ও গোলাপী শাড়িতে মুগ্ধ করেছেন।

সোনমের সঙ্গীত পার্টিতে এসেও হাতে মেহেদী লাগিয়েছেন জ্যাকলিন ও স্বরা ভাস্কর। আর সঙ্গীত পার্টির আনন্দে নিজেও কিছুটা নেচেছেন অনিল কাপুর কন্যা।২০১৬ সালে প্রথম একসঙ্গে দেখা যায় সোনম-আনন্দকে। এরপর কখনও লন্ডন, কখনও নিউ ইয়র্কে ছুটি কাটানোর ছবি। বিভিন্ন সময় তারা দুজনে একে অপরের পোস্টে খোলামেলা কমেন্টসও করেছেন। তবে প্রেম-বিয়ের ব্যাপারে একেবারেই চুপ ছিলেন সবসময়।

এ জাতীয় আরও খবর

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী