চাঞ্চল্যকর তথ্য, তারেক রহমান ব্রিটিশ নাগরিক! (প্রমাণসহ)
যুক্তরাজ্য : সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দেয়া এক বক্তব্য থেকে সৃষ্ট তারেক রহমানের বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগের বিতর্কের রেশ কাটতে না কাটতে এবার শুরু হয়েছে তার ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে নতুন বিতর্ক।
চ্যানেল আই অনলাইন,৭১ টিভি ও দৈনিক কালের কন্ঠ বৃটেনে তারেক রহমানের একটি ব্যবসার নথিপত্রের সুত্র উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে বৃটিশ নাগরিক বলে দাবি করছে। বৃটেনের কোম্পানি হাউজের নথি ঘেঁটে সেই দাবির সত্যতাও পাওয়া গেছে। ২০১৫ সালের ১লা জুলাই কোম্পানি হাউজে যখন ‘ হোয়াইট এন্ড ব্লুকনসালটেন্ট লিমিটেড’ নামে কোম্পানি খোলা হয়। তখন সেখানে তারেক রহমানের জাতীয়তা হিসেবে বৃটিশ পরিচয় দেওয়া হয়। এবং ওই কোম্পানির ৫০ ভাগ শেয়ার তার নিজের এবং ৫০ ভাগ স্ত্রী জোবাইদা রহমানের নামে বলেও উল্লেখ রয়েছে। বৃটিশ কোম্পানি হাউজের ওয়েবসাইটে ‘হোয়াইট এন্ড ব্লু’ অথবা কোম্পানি নাম্বার ৯৬৬৫৭৫০ লিখে সার্চ দিলে ঐ কোম্পানির বিস্তারিত তথ্যাদি পাওয়া যায়। সেখানে ফিলিং হিস্ট্রিতে কোম্পানি হাউজে দাখিলকৃত সকল তথ্যাদি পিডিএফ ফাইল আকারে সংরক্ষিত আছে। ২০১৫ সালের ১লা জুলাই কোম্পানি হাউজে দেয়া ২৪ পৃষ্ঠা তথ্যের ২য় পৃষ্ঠায় তারেক রহমানের জাতীয়তা ব্রিটিশ এবং তিনি ওই কোম্পানির ডাইরেক্টর হিসেবে বলা হয়েছে । কোম্পানিটির ঠিকানা স্থলে তারেক রহমানের বর্তমান ঠিকানার কথাও উল্লেখ রয়েছে। কিন্তু ২০১৬ সালের ১৯ জুলাই কোম্পানি হাউজে দেয়া আরেকটি স্টেটমেন্টে দেখা যায় তার জাতীয়তা পরিবর্তন করে ‘বাংলাদেশি’ উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে আমাদের সময় ডটকম’র পক্ষ থেকে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কামরুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি ‘ব্যস্ত’ আছি বলে বিষয়টি এড়িয়ে যান।












