রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসিতে ফেল করেছে ২২.২৩ শতাংশ

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল করেছে ২২ দশমিক ২৩ শতাংশ। পাস করেছে ৭৭.৭৭ শতাংশ।

১০ বোর্ডে পাস করেছে ১৫ লাখ ৭৪ হাজার ১০৪ জন। ফেল করেছে ৪ লাখ ৫৫ হাজার ৩৯৫ জন। এবার ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ জন এবং ছাত্রী ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।

রোববার সকাল ১০টার দিকে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় এ তথ্য প্রকাশ করেন হয়।

১০ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭.৭৭ শতাংশ, যা গতবছর ছিল ৮০.৩৫ শতাংশ, কমেছে ২.৫৮ শতাংশ। ৮টি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯.৪০ শতাংশ, যা গতবছর ছিল ৮০.৩৫ শতাংশ।

১০ শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। যা গত বছর ছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। ফলে জিপিএ ৫ বেড়েছে ৫ হাজার ৮শ’ ৬৮ জন।

৮টি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯.৪০ শতাংশ। ১৬ লাখ ২৪ হাজার ৪২৩ জন পরীক্ষার মধ্যে ১২ লাখ ৭৯ হাজার ৮০৫ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ২ হাজার ৮শ’ ৪৫ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষা দেয় ২ লাখ ৮৬ হাজার ৯১৭ জন, পাস করেছে ২ লাখ ৩ হাজার ৩৮২ জন। পাসের হার ৭০.৮৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন তিন হাজার ৩৭১ জন।

কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষা দেয় ১ লাখ ১৫ হাজার ২শ’ ৩৪ জন, পাস করেছে ৮২ হাজার ৯১৭ জন। পাসের হার ৭১. ৯৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৪১৩ জন।

দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্য দিয়ে গেলো ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৫ ফেব্রুয়ারি। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৪ মার্চ।

ফল জানার উপায়: মোবাইলে এসএমএস-এর মাধ্যমে ফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লেখে স্পেস দিয়ে রোল নম্বর লেখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণস্বরূপ: SSC DHA 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লেখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ