রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি বিপাকে শাকিব-বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : শনিবার থেকে ঢাকার একটি শুটিং হাউজে শুরু হয়েছে ‘সুপার হিরো’ ছবির শেষ পর্যায়ের শুটিং। এতে অংশ নিচ্ছেন শাকিব খান ও শবনম বুবলী। কিন্তু দুপুর থেকে বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন ছবির পরিচালক আশিকুর রহমান।

আশিকুর রহমান বলেন, ‘আজ (শনিবার) থেকে আমরা ছবির শেষ পর্যায়ের শুটিং শুরু করেছি। টানা তিনদিন শুটিং করলেই আমরা ক্যামেরা ক্লোজ করতে পারব বলে আশা করি। সকাল বেলায় আমরা ঠিক ভাবেই ছবির শুটিং শুরু করেছিলাম, কিন্তু দুপর থেকে বৃষ্টি শুরু হওয়ায় আমরা একটু বিপাকে পড়েছি। আমার চেয়ে বিপাকে আছেন শাকিব খান ও বুবলী। কারণ শাকিব খানের শিডিউল জটিলতা আছে। আমাকে এই সময়ের মধ্যে শুটিং শেষ করতে হবে। অন্যথায় শাকিব খানের শিডিউলের জন্য আরো ১৫ দিন অপেক্ষা করতে হবে।

ছবির আগ্রগতি নিয়ে আশিক বলেন, ‘আমরা ছবির শুটিয়ের ফাঁকে ফাঁকে এডিটিংও শেষ করেছি। গত দুদিন আগে আমরা ছবির ডাবিং করেছি। এখন যে কয়েকটি সিক্যুয়েন্স করব, সেগুলোর ডাবিং এরই মধ্যে করে ফেলব। আশা করছি চলতি মাসে ছবিটি সেন্সরে জমা দিতে পারব।’

ছবি নিয়ে আশা প্রকাশ করে আশিক বলেন, ‘এই ছবিতে আমি শাকিব খানকে একটু ভিন্ন ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। অ্যাকশন রোমান্টিক এই ছবিতে বুবলীর অ্যাকশনও দর্শক পছন্দ করবেন। আমার নির্মিত এর আগের ছবিগুলো দর্শক পছন্দ করেছেন, আশাকরি এই ছবিটি দেখে তাদের ভালো লাগবে। ছবির গল্পের প্রয়োজনে প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে সব ধরনের সহযোগিতা করেছে।’

গত ২৫ জানুয়ারি থেকে একটানা ২০ দিন এই ছবির শুটিং হয় অস্ট্রেলিয়ায়। ২৬ মার্চ থেকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ধারণ করা হয় ছবির শেষ মারামারির দৃশ্য। এ ছাড়া চলতি মাসে এফডিসিতে দুদিন শুটিং করা হয়। হার্টবিট কথাচিত্রের প্রযোজনায় থ্রিলারধর্মী এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

শাকিব-বুবলী ছাড়া ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ