রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি কর্পোরেশনের অদূরদর্শিতায় পানি নিষ্কাষণ বন্ধ

news-image

আজ থেকে ৫০ বছর আগে ঢাকা শহরটা ছোট এবং প্রাকৃতিক পরিবেশে ভরপুর ছিলো । ৫০টিরও বেশি খাল ছিলো এবং খালগুলো ভাল ছিলো, এগুলোর পানিতে স্রোত ছিলো । তাই বৃষ্টি হলে শহরের পানি ডাল বেয়ে খালে পরতো। এখন খালগুলো দখল ও ভরাট হয়ে গেছে । কনক্রিটের বক্স, কালভার্ট হয়ে গেছে। কোন জায়গায় একদমই বন্ধ হয়ে গেছে । ফলে পানি বের হতে পারছে না। এই যে হাতির ঝিলকে কী মনে হয়, এটাতো একটা ঝিল । মতিঝিল তো ঝিল ছিলো, এখন সেটাকে ভরাট করে বাণিজ্যিক কেন্দ্র করা হয়েছে । অতএব, পানির কী দোষ? সে না বেরোতে পারলে, সে তো জমে থাকবেই।

এর জন্যে যেমন ব্যক্তিগত মালিকেরা দায়ী, তেমনি করে সিটি কর্পোরেশনও দায়ী। সিটি কর্পোরেশন নিজে নিজে রাস্তা বানানোর নামে খালগুলো দখল করে। যার কারণে পানি বেরোতে পারছে না। ঢাকা থেকেও দূরাবস্থা এখন ডিএনডি এলাকাতে। আপনি যদি এখন ডিএনডি এলাকাতে যান, তাহলে আজকে হাটু পানি পাবেন ইনশা আল্লাহ সব বাড়ির সামনে। কারণটা হচ্ছে ঐখানে যে শিমুলিয়া খাল ছিলো বা তার যেই নেটওয়ার্ক ছিলো, যেখানে একটা সময় ১ টা পাম্পে কাজ হতো, এখন সেখানে ৩ টা পাম্প বসিয়েও কাজ হচ্ছে না ।

এখনো আরো ১২ টা পাম্প, বিভিন্ন জায়গায় বড় বড় পাম্প বসানোর চিন্তা করা হচ্ছে। অতএব, ঢাকা শহরের পানি নিষ্কাষণের ব্যবস্থাটা পরিকল্পনার অভাবে এবং কিছু লোকের ব্যক্তিগত জমি দখল করার কারণে এবং সিটি কর্পোরেশনের অদূরদর্শিতায় পানি নিষ্কাষণটা বন্ধ হয়ে যাচ্ছে । এ অবস্থা দিনে দিনে আরও খারাপ হবে।

পরিচিতি : পরিবেশবিদ/মতামত গ্রহণ : নৌশিন আহম্মেদ মনিরা / সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ