রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাছ ধরার ভিডিও শেয়ার করে বিপাকে শিল্পা (ভিডিওসহ)

news-image

বিনোদন ডেস্ক : স্বামী রাজ কুন্দ্রা আর ছেলে ভিয়ানকে নিয়ে ছুটি কাটাতে মালদ্বীপ গেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সম্প্রতি এক ভিডিওতে সমুদ্র থেকে ইন্সটাগ্রামে নিজের মাছ ধরার দৃশ্য পোষ্ট করেন। আর এতেই বিপাকে পড়ে যান সম্প্রতি টিভির রিয়্যালিটি শো’য়ের এই বিচারক।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গত শনিবার শিল্পা ভিডিওটি পোষ্ট করে লিখেন, ‘বুঝতে পারলাম “মাছ ধরা” এত সহজ নয় … অন্তত আমার জিনিস নয়!! এই বৈচিত্র্য (মাছটি) আমাদের হুকের মধ্যে ধরা পড়ে।’

এ ছাড়া মাছটি শিকার না করে ছেড়ে দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
তবে এরই মধ্যে যা ঘটার তা ঘটে গেলো। ভিডিওটি পোষ্টের পর পরই একে একে কটু উক্তি যোগ হতে থাকে ওই পোষ্টটি ঘিরে।

ইউজারদের মধ্যে অনেকেই শিল্পার নিরামিষভোজী নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই আবার মাছটি ক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া নিয়ে তাকে দোষারোপ করেছেন।

একজন লিখেছেন, ‘সত্যিই এটা খুবই নিষ্ঠুর…মাছটিকে এমন পীড়ন দেওয়ার কি আছে বুঝি না… যদি সে তা খেতে চায় তবে ঠিক আছে, কিন্তু সে মাছটি না খেয়ে শুধুই উপভোগ করছে … অগ্রহণযোগ্য।’

এদিকে ফলোয়ারদের এমন অসন্তুষ্টি দেখে কিছুক্ষণ পরই শিল্পা টুইটারে নিজের অবস্থান পরিষ্কার করে মাছটি না মরার বিষয়টি নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ