রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনমের বিয়ে নিয়ে যা বললেন বাবা অনিল কাপুর

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে জোর গুঞ্জন রয়েছে ,’নিরজা’ খ্যাত অভিনেত্রী সোনম কাপুর মে মাসেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এই নিয়ে ব্যাপক প্রস্তুতিও চলছে। অনেকেই এই বিয়েকে কেন্দ্র করে নানা পরিকল্পনাও করছেন। সম্প্রতি অনিল কাপুরের বাংলা সাজানো দেখে এই গুজব আরও জোরালো হয়েছে। যদিও কাপুর পরিবারের পক্ষ থেকে সোনমের বিয়ে নিয়ে কোনো মন্তব্যই করেননি কেউ।

এবার মেয়ের বিয়ে নিয়ে কথা বললেন অনিল কাপুর। তিনি বললেন, সঠিক সময়ে সবাই সব কিছু জানতে পারবেন।

এদিকে সামাজিক মাধ্যমে নানা আলোকসজ্জায় সজ্জিত অনিলের বাংলো তদারকির দৃশ্যে দেখা গিয়েছে তার স্ত্রী সুনীতা কাপুরকে। এই ছবি দেখেই অনেকে নিশ্চিত হয়েছেন মেয়ের বিয়ে উপলক্ষ্যেই বাড়িতে আলোকসজ্জা করেছেন অনিল।

সম্প্রতি অনিল মুম্বাইয়ের একটি ইভেন্টে গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে সোনমের বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ক্যারিয়ার শুরুর প্রথম থেকেই গণমাধ্যম আমার সঙ্গে আছে। মেয়ের বিয়ে নিয়ে সব কিছু যথাসময়ে আপনারা জানতে পারবেন। বিয়ে নিয়ে আমরা কিছু লুকাতে চাইছি না। আমার বাড়িতে কেন আলোকসজ্জা করা হয়েছে খুব দ্রুতই আপনারা তা জানতে পারবেন। ‘

অনিল বর্তমানে সালমানের সঙ্গে ‘রেস’৩ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ