রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরকে খুশি রাখতে সাজি : রাণী মুখার্জি

news-image

বিনোদন ডেস্ক : ‘হিচকি’ ছবির মাধ্যমে আবারও স্বরূপে ফিরেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাণী মুখার্জি। এরই মধ্যে ছবিটি ব্যবসা সফলের তকমা পেয়েছে।

ছবিটি নিয়ে রাণী ভারতীয় একটি গণমাধ্যমকে বলেছেন, অনেক সময় এমন হয় যে ছবিটা আমাদের পছন্দ হয়, কিন্তু দর্শক তা গ্রহণ করেন না। কিন্তু ‘হিচকি’-র মাধ্যমে যে বার্তা আমরা দিয়েছি তা সকলে গ্রহণ করেছেন। শিক্ষকরা এই ছবিটা থেকে অনেক প্রেরণা পেয়েছেন। যখন কোনো শিক্ষক-ছাত্রের সম্পর্কের ওপর কথা হবে তখন ‘হিচকি’-কে উদাহরণ হিসেবে টানা হবে বলে আমার বিশ্বাস। আমি মনে করি, ‘হিচকি’ একটা এমন ছবি যা সারাজীবন মানুষ মনে রাখবে। এমন নয় যে দু’বছর পর ছবিটার কথা ভুলে যাবে।

একজন অভিনেত্রীকে সবসময় গ্ল্যামারাস থাকতে হয়। তার জন্য কতটা চাপে থাকেন?
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একদমই না। অভিনেত্রী হিসেবে নয় বরং স্ত্রী হিসেবে চাপে থাকি। আমি শুধু আদির (স্বামী আদিত্য চোপড়া) জন্য সাজি। বরকে খুশি রাখতে সাজতে হয়। বিয়ের পর এটা জরুরি হয়ে দাঁড়ায় যে আপনাকে রোজই যেন সুন্দর লাগে আপনার স্বামীর। আমি অভিনেত্রী পরে, আগে তো আমি স্ত্রী। স্বামী যখন সারাদিন পর বাড়িতে ফেরেন তখন উনি কী দেখতে চান? একটা হাসিখুশি সুন্দর মুখ, আর বাড়ির সুন্দর বাতাবরণ।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ