,

কোটা আন্দোলনকারীরা নানকের সঙ্গে বসেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য বসছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। আজ শুক্রবার রাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ–সংলগ্ন ন্যাম ভবনে আন্দোলনকারীদের সঙ্গে নানকের আলোচনায় বসার কথা। সেখানে থাকবেন আওয়ামী লীগের আরেক কেন্দ্রীয় নেতা এনামুল হক শামীম।

আজ শুক্রবার রাত আটটার দিকে আন্দোলনকারীদের ন্যাম ভবনে আলোচনায় আসার জন্য ডাকা হয়। এরপর ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ন্যাম ভবনের উদ্দেশে রওনা হয়।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান রাত সাড়ে আটটার দিকে প্রথম আলোকে বলেন, আলোচনার জন্য তাঁদের ডাকা হয়েছে। এ কারণে তাঁরা সেখানে যাচ্ছেন।

কোটা সংস্কারের দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আন্দোলন করছে সংগঠনটি। আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। কিন্তু এখনো তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ পায়নি।

আন্দোলনকারীরা বলছেন, এ মাসের মধ্যে প্রজ্ঞাপন না হলে তাঁরা মে মাস থেকে আবারও আন্দোলনে নামবেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে