,

সাত দিন ছুটি!

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ৯ দিনের মধ্যে সাত দিনই ছুটি। কাল ২৭ এপ্রিল শুক্রবার ও পরের দিন ২৮ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। ২৯ এপ্রিল রবিবার বুদ্ধপূর্ণিমার সরকারি ছুটি। ১ মে মঙ্গলবার মহান মে দিবসের ছুটি। পরদিন ২ মে বুধবার পবিত্র শবে বরাতের ছুটি। শুধুমাত্র ৩০ এপ্রিল ও ৩ মে খোলা থাকবে অফিস-আদালত। এই দু’দিন সমন্বয় করা গেলে টানা ছুটি পাওয়া যাবে। আর কেউ যদি শুধু ৩০ এপ্রিলের ছুটি নিতে পারেন, তাহলে তিনি ছয় দিন এবং কেউ যদি শুধু ৩ মের ছুটি পান, তাহলে তিনি পাবেন পাঁচ দিনের ছুটি।

এ ছুটির সুবিধা জরুরি সেবা ছাড়া সরকারি দপ্তর, ব্যাংক, বীমা বা বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানের একটি অংশের কর্মীরাই পাবেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপভোগ করবে এ ছুটি। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী, শিল্প ও পোশাক শ্রমিকরা এ ছুটি পাবেন না।

এত লম্বা ছুটি সাধারণত ঈদ ছাড়া হয় না। অনেকেই নাড়ির টানে যাবেন আপন ঠিকানায়। কেউবা যাবেন দূরে কোথাও ঘুরতে। আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকা ফাঁকা হতে শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে