রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিডিজবসের সিইও ফাহিম মাসরুর আটক

news-image

‘ফেইসবুকে প্রধানমন্ত্রী ও সরকারকে বিদ্রুপ করার’ অভিযোগে দেশে চাকরির সবচেয়ে বড় অনলাইন বাজার বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম ফাহিম মাসরুরকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের বিডিজবসের কার্যালয় থেকে তাকে আটক করা হয় বলে কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগের এডিসি নাজমুল আলম জানিয়েছেন। তিনি বলেন, “ফেইসবুকে প্রধানমন্ত্রী ও সরকারকে বিদ্রুপ করায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রায় দেড় যুগ আগে ফাহিম মাসরুর বিডিজবস প্রতিষ্ঠা করেন। এটি ছাড়াও তিনি বাংলা সোশ্যাল মিডিয়া বেশতো এবং ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিলের প্রধান নির্বাহী।

তিনি দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সভাপতির দায়িত্বও পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ